Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে যুবকের মরাদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি : শহরের এ বি ইলেকট্রনিক্সের ম্যানেজার মঞ্জুর আলম মঞ্জুর (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বি ইলেক্ট্রনিক্সের দোকানের পেছনে মালিকের বাসা থেকে বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। মঞ্জুরের বাড়ি জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের গোয়ালঝাড় ডাঙ্গাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ময়নুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্জু এ বি ইলেকট্রনিক্সের মালিক গোলাম রব্বানী সোহেলের দোকানে আট বছর ধরে ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে মালিকের বাসায় ঘুমাতে যান। সকালে দোকানের অন্য কর্মচারীরা এসে ম্যানেজার না আসায় তাকে খুঁজতে যান। ঘরে ঢুকে মঞ্জুকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে তারা দোকানের মালিক সোহেলকে খবর দেন। দোকান মালিক বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পঞ্চগড় থানার এসআই নয়ন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ দোকান মালিকের বাসা থেকে মঞ্জুর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বি ইলেকট্রনিক্স দোকানের মালিক গোলাম রব্বানী সোহেল জানান, দোকানের কর্মচারীরা ফোনে তার মৃত্যুর সংবাদ দেন। পরে বিষয়টি আমি পঞ্চগড় থানাকে জানাই।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মালিকের বাড়ি থেকে দোকান কর্মচারীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.