Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড় বোদায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ACI
বোদা প্রতিনিধি:  পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের কৃষক মোঃ আলতাফ হোসেন এর জমিতে গত সোমবার এসিআই প্রুপ কেয়ারের ফ্লোরা কৃষক মাঠ দিবস প্রর্দশনী অনুষ্ঠিত হয়। ফ্লোরা কৃষক মাঠ দিবসে কৃষক মোঃ জমির উদ্দীন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, এসিআই প্রুপ কেয়ারের ফ্লোরা এরিয়া সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ গোলাম রসুল মেহেদী, মোঃ হুমায়ূন কবির শেখ। আরো বক্তব্য রাখেন এসিআই প্রুপ কেয়ারের পঞ্চগড় ফ্লোরা টেরিটরি অফিসার মেহেদী হাসান, বালিয়াডাঙ্গী অফিসার মোঃ এরশাদ হোসেন, সিনিয়র অফিসার মোঃ আনজেরুল ইসলাম, উপ-সহকারী কৃষিকর্মকর্তা মোঃ ওসমান গনি প্রমুখ। এ সময় স্থানীয় কৃষকসহ ফ্লোরার মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। কৃষক মাঠ দিবসে ফ্লোরা ব্যবহৃত বিঘা প্রতি (৩৩শতক) জমিতে ৩৮ মণ। ফ্লোরা অব্যবহৃত বিঘা প্রতি( ৩৩শতক) জমিতে ৩৩ মণ ধানের ফলন হয়েছে। এতে ফ্লোরা ব্যবহৃত জমিতে ৫ মণ ধান বেশি উৎপাদন হয়েছে বলে কৃষক আলতাফ হোসেন জানান।

Leave A Reply

Your email address will not be published.