Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পশ্চিমারা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসকে উসকে দিচ্ছে: পিপলস ডেইলি

image_108978_0আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যে সন্ত্রাসকে উসকে দিচ্ছে। আর এ কাজে তারা  মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকার বিরোধী আন্দোলন ও বিরোধীদলগুলোকে সমর্থন দিচ্ছে। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় পত্রিকা পিপলস ডেইলির এক মন্তব্য কলামে এ কথা বলা হয়।‘ভয়েস অব চীনা’ ছদ্মনামে নামে এ কলামে প্রায়ই দেশটির পররাষ্ট্রনীতির প্রকাশ ঘটানো হয়। পত্রিকাটির মন্তব্য কলামে, মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে না নিয়ে যেতে পশ্চিমাদের হস্তক্ষেপ করা থেকে দূরে থাকারও আহবান জানানো হয়। সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উত্থানে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। আর এটি দেশটির পশ্চিমের জিনজিয়াং প্রদেশের জন্য এক প্রকার হুমকি হিসেবে দেখছে বেইজিং।

এদিকে, সিরিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের অস্ত্র যোগান দেবারও বিরোধীতা করেছে চীন। আর এটি মূলত আইএস এর বিরুদ্ধে আমেরিকার বিমান হামলায় মিত্রদের যোগ দেবারও কোন আলামত নয়। চীনের ক্ষমতাসিন দল কম্যুউনিস্ট পার্টি পরিচালিত পিপলস ডেইলি লিখেছে, “পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যে সরকার বিরোধীদের যে মদদ দিচ্ছে তার একটা খারাপ দিকও রয়েছে।” এতে বলা হয়, “জিহাদিদের ভিসা কোনরকম চেক না করেই সিরিয়ায় যুদ্ধে চলে যাবার সুযোগ করে দেয়ার কারণেই উগ্রবাদী এই আইএস এর উত্থান হয়েছে। বিষয়টা এখন এরকম দাঁড়িয়েছে যে, বাঘকে ইচ্ছে করে সামনে নিয়ে আসা হচ্ছে।” মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের হস্তক্ষেপ বন্ধের আহবান জানিয়ে কলামটিতে বলা হয়, “যেকোনো উপায়ে পশ্চিমা ক্ষমতাধরদের উচিত বিশ্ঙ্খৃলা তৈরি হয় এমন হস্তক্ষেপ থেকে বিরত থাকা। আমেরিকার এটা বুঝা উচিত, তার শত্র“র শত্র“রা শত্র“ হিসেবেই রয়ে গেছে।” এতে বলা হয়, “ইসলামিক স্টেট(আইএস) এর উত্থান বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠীকে কেবল দাঁড়িয়ে থাকলে হবে না। তাদের উচিত গঠনমূলক ভূমিকা রাখা। এবং জাতিসংঘ সনদের বাস্তবায়ন করা। আর এটা হল দেশসমূহের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক ঐক্যকে সম্মান জানানো।”

Leave A Reply

Your email address will not be published.