Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পাঁচবিবিতে যুবকের লাশ উদ্ধার

পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আজ শুক্রবার সকালে মনোয়ার হোসেন বাবু (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মনোয়ার জয়পুহাট সদর উপজেলার নওপাড়া ইখুয়া গ্রামের আজাহার আলীর ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২‘জনকে গ্রেফতার করেছে।
পাঁচবিবি থানার এসআই রেজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার মনোয়ার হোসেন লাবনী নামের (২২) এক মেয়েকে নিয়ে উপজেলার খাঙ্গইর হাটখোলা গ্রামের আতিকুরের বাড়িতে ওঠে। লাবনী জানায় ২/৩ মাস পূর্বে মনোয়ারের সাথে তার বিয়ে হয়। রাতে মনোয়ার ও লাবনী এক সাথে ঘুমাতে যায়। রাত আড়াইটার দিকে লাবনী ঘুম থেকে ওঠে। এ সময় লাবনী মেঝেতে মনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িওয়ালাকে ডাক দেয়। খবর পেয়ে আজ শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। জিজ্ঞাসা বাদের জন্য বাড়ি ওয়ালা আতিকুরসহ লাবনীকে থানায় নিয়ে আসে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.