Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাকা কলা দিয়ে “ক্রিসপি ব্যানানা ললিপপ”

downloadরকমারি ডেস্ক:

কলা দিয়ে হরেক রকমের পিঠা ও মিষ্টি খাবার নিশ্চয়ই তৈরি করতে জানেন আপনি? কিন্তু মুচমুচে কলার ললিপপ? হ্যাঁ, আতিয়া আমজাদ আজ নিয়ে এসেছেন সম্পূর্ণ নতুন একটি রেসিপি ডিপ ফ্রায়েড ক্রিসপি ব্যানানা ললিপপ। দারুণ মজার এই খাবারটি ছেলে-বুড়ো সকলেই শখ করে খাবে এবং এটা যে কেবল কলায় তৈরি কেউ বিশ্বাসই করতে পারবে না। চলুন জেনে নিই রেসিপি।

উপকরণ
পাকা কলা – ৫টি (অর্ধেক করে ভাগ করে নেয়া)
মধু – ২ টে চামচ
চিনি – ৪ টে চামচ
ডিম – ১ টি
ময়দা- ১/২ কাপ
ওটস – ৩/৪ কাপ
মাখন – ৬ টে চামচ (ডুবো তেলেও ভাজতে পারেন)
লবন- ১/৪ চা চামচ

প্রনালী
-কলার টুকরা গুলো মধু দিয়ে মাখিয়ে রাখুন ২০ মিনিট।
-একটা বাটিতে মাখন ও ওটস ছাড়া বাকি সব উপাদান ও পরিমাণ মত পানি মিশিয়ে ব্যাটার তৈরি করে নিন। -এবার কলা গুলো টুথপিকে গেঁথে ব্যাটারে চুবিয়ে ওটস এ গড়িয়ে কলার চারপাশে ভালো করে ওটস জড়িয়ে নিন ও ফ্রিজে রেখে দিন ৩০ মিনিট।
-এবার প্যান এ মাখন গরম করে কম আঁচে কলার পিস গুলো ভেজে নিন ও গরম গরম পরিবেশন করুন।
-আইসক্রিমের সাথে এই খাবারটি দারুণ লাগে খেতে।


Leave A Reply

Your email address will not be published.