Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাকিস্তানি ছবিতে অভিনয়ে আগ্রহী প্রিয়ঙ্কা

priyanka-chopra-twitter
বিনোদন ডেস্ক:
সুযোগ পেলে পাকিস্তানি ছবিতে অভিনয় করতে আগ্রহী প্রিয়ঙ্কা চোপড়া। ‘বাজিরাও মস্তানি’-র অভিনেত্রীকে উদ্ধৃত করে ‘ডন নিউজ’ বলেছে, পাকিস্তানের কোনও ছবিতে অভিনয়ের সুযোগ পেলে খুশি হব। এদিকে ৩৩ বছরের এই অভিনেত্রীকে পরিচালক রিমা কাগতির ‘মিস্টার চালু’ ছবিতে পাকিস্তানি হার্টথ্রব ফাওয়াদ খানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে ফিল্মি মহলে।
তবে কোন পাক অভিনেতার সঙ্গে জুটি বেঁধে তিনি ললিউডে পা রাখতে চান, প্রশ্ন করা হলে মজার ছলে প্রিয়ঙ্কার উত্তর, এবার তো আপনারা লড়াই লাগিয়ে দেবেন!
তবে একইসঙ্গে সিরিয়াস তিনি। বলেন, আমার ছবি কিন্তু হিরোর ওপর নির্ভর করে না। আমার চরিত্রটা ভাল হতে হবে। গল্পটা দারুণ হওয়া চাই। বিনোদনের জন্য ছবি করি। আমি এন্টারটেনার, পারফর্মার। অতএব ভাল ছবিতেই কাজ করতে চাই।
সেইসঙ্গে জানান, তাঁর পাকিস্তানি ছবিতে অভিনয়ের ব্যাপারটা চূড়ান্ত হবে কী ধরনের রোল তাঁকে অফার করা হবে, তার ওপর।
ভারত-পাক সম্পর্কে উত্তেজনা কমাতে শিল্পীরা কী করতে পারেন, প্রশ্ন করা হলে অবশ্য এটা দু দেশের সরকারের দেখার ব্যাপার বলে মন্তব্য করেন প্রিয়ঙ্কা। বলেন, এই দায়িত্ব শিল্পীদের কাঁধে পড়লে তা পালন করা খুবই কঠিন। সমস্যাটা সরকারের। তাদেরই দূর করার কথা। শিল্পীরা শুধু বিভিন্ন দেশকে কাছে আনতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.