Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাগলাপীরে জামায়াতের ২ নেতাসহ গ্রেফতার ৪

পাগলাপীর(রংপুর) সংবাদদাতা: রংপুরের পাগলাপীরে গোপন বৈঠক করার সময় একটি বাসা থেকে থানা জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলার সদর উপজেলার পাগলাপীরে জামায়াতের সাংগঠনিক থানা আমীর (সভাপতি) আব্দুল গনির নেতৃত্বে গোপন মিটিং করার সময় কোতয়ালী থানা পুলিশ সেখান থেকে চারজনকে আটক করে।

গ্রেফতাররা হলেন, পাগলাপীর সাংগঠনিক থানা জামায়াতের আমীর (সভাপতি) আব্দুল গনি, সেক্রেটারি ফুলু, জামায়াতকর্মী রায়হান এবং হারুন।

তিনি আরও জানায়, পুলিশ এ সময় সেখান থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.