Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাবনায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

পাবনার সাঁথিয়ায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিঅ্যান্ডবি চতুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার সময় চতুরহাট বাঁধের ওপর সাদা মাইক্রোবাস নিয়ে একটি শিশুকে অপহরণের চেষ্টা করছিল অপহরণকারী চক্র। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় স্থানীয় জনতা তিনজনকে ধরে গণপিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে প্রথমে সাঁথিয়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু হাটবার থাকায় বিপুলসংখ্যক জনতা তাদের ঢুকতে বাধা দেয়।

পরে বেড়া, আমিনপুর থানার অতিরিক্ত পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.