Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাস্তা খেতে ভালোবাসেন?

রকমারি ডেস্ক:
ক’দিন যাবৎ যে মারাÍক গরম পড়েছে, তাতে আসলে খাওয়ার রুচি অনেকেরই চলে গিয়েছে। তাছাড়া রান্নাঘরে গিয়ে গরমে সেদ্ধ হতে এই মৌসুমে কারি বা ভালো লাগে বলুন? আর তাই তো মজাদার একটি পাস্তা সালাদের রেসিপি। এই গরমে মুখেও ভালো লাগবে, তৈরি করতে এত সোজা যে রান্নাঘরেই খেতে মন চাইবে। একই সাথে পেট ভরবে আর স্বাস্থ্যের জন্য ভালো। চলুন , জেনে নিই রেসিপি।

উপকরণ:
পাস্তা ৫০০ গ্রাম ,
মেয়োনিজ ১/২ কাপ,
হানি মাস্টারড অথবা কাসুন্দি ২ টেবিল চামচ ,
পেঁয়াজ পাতা কুচি,
কাঁচা মরিচ কুচি (স্বাদ মতো ) ,
শশা স্লাইস ১ কাপ,
টমাটো ১ কাপ ,
ধনিয়াপাতা কুচি
পেঁয়াজ কুচি,
সিদ্ধ মটরসুটি ১/২ কাপ ,
ভুট্টা সিদ্ধ ১/২কাপ ,
গোলমরিচ গুঁড়ো ১/২ টেবিল চামচ ,
লবণ।

প্রনালী:
-প্রয়োজন মতো পানি গরম করে পাস্তার সাথে লবণ দিয়ে পাস্তা সিদ্ধ করে পানি ঝড়িয়ে নিন ?
-বড় একটি বাটিতে সব পাস্তা ঢেলে উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে পরিবেশন করুন মজাদার পাস্তা সালাদ ?
-চাইলে পরিবেশন করতে পারেন ঠাণ্ডাও।

Leave A Reply

Your email address will not be published.