Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফল নিয়ে ভুল ধারণা!

রকমারি ডেস্ক:
যেকোনো ধরনের ডায়েট প্ল্যান করার সময় আমরা প্রথমেই ধরে নিই যে কিছু খাবার শরীরের জন্য খুব ভালো। এ তালিকায় প্রথমেই আসে ফলের কথা। ‘ফল’ মানেই ভালো খাবার। আবার ফলের মধ্যেও খারাপ-ভালোর একটা অদ্ভুত বিভেদ রয়েছে। কলা, আতা, সফেদা, আঙুর খেলে মোটা হয়ে যাব আর তরমুজ, পেঁপে, কমলার মতো ফল লো ফ্যাট – এমন ধারণা আমাদের অনেকের মনেই বদ্ধমূল। তাহলে একটা কথা জেনে রাখুন, গবেষণায় জানা গিয়েছে যে, ভরা পেটে ফ্রুকটোজ (ফলে যে সুগার থাকে) খেলে তা ট্রাইগ্লিসারাইডসে (এক ধরনের ফ্যাট যা আমাদের রক্তের মধ্যে থাকে) পরবর্তিত হয়। ট্রাইগ্লিসারাইডস খুব বেশি বেড়ে গেলে তা থেকে হার্টের অসুখ, ইনসুলিন ইনসেনসিটিভিটি হতে পারে। এবং সেই সাথে আপনি আরো মোটা হয়ে যেতে পারেন। আমাদের শরীর সব ধরনের ফ্রুকটোজকেই সমানভাবে ট্রাইগ্লিসারাইডসে পরিণত করে, তা সে যে ফল থেকেই আসুক না কেন। তাই বলে এই নয় যে আপনি ভরা পেটে ফল খাবেন না। অবশ্যই খান কিন্তু তা আপনার পছন্দের ডেজার্টের চেয়ে বেশি উপকারী, এটা না ভাবাই ভালো। ফলের পুষ্টিগুণ তখনই কাজ করবে যখন আপনি শুধু ফল একটি স্বয়ংসম্পূর্ণ মিল হিসেবে খাবেন সকালে বা ব্যায়াম করার পর। রাতের খাবারের পর ডেজার্টের পরিবর্তে নয়। ফল সম্পর্কে আরো একটি ভুল ধারণা হলো, ফলের রস ফলের মতোই উপকারী। সবজি বা ফল থেকে রস বের করে নিলে তাতে প্রায় ভিটামিন বা মিনারেল থাকে না বললেই চলে। ফাইবার ছাড়া ফলের রসকে পুষ্টিশূন্য রঙিন পানি বললে খুব একটা ভুল বলা হবে না। ফলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা ফলের রসে আর কার্যকর হয় না। সেজন্য ফল চিবিয়ে খান। শরীরের জন্য তা ভালো তো বটেই, ফল চিবানোর সাথে সাথে মাড়ির মাসাজও হয়ে যাবে। আর সেই সাথে দাঁতের ক্যাভিটিও আপনাআপনি পরিষ্কার হয়ে যাবে। ফল খাওয়ার আসল জাদু লুকিয়ে আছে একটি ছোট্ট শব্দের মধ্যে, আর তা হলো “পরিমিতি”। ফল শরীরের জন্য ভালো। ফল অবশ্যই খান তবে তা অন্য কোনো খাবারের বদলে নয়। আসলে “সেফ ফুড” বলে কিছু নেই। অতিরিক্ত যেকোনো খাবারই স্বাস্থ্যের জন্য কুফল বয়ে আনতে পারে। খাবার বুঝে সঠিক খাবার সঠিক সময়ে সঠিক পরিমাণে খাওয়াই শরীরের পক্ষে সুরক্ষিত।

Leave A Reply

Your email address will not be published.