Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পিরোজপুরে ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ-মিছিল

পিরোজপুর প্রতিনিধি:
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে সোমবার সকাল ১১টায় পিরোজপুরে শিক্ষক লাঞ্ছনাকারী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অধ্যক্ষের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ-মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যা¤পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। ছাত্র ফ্রন্টের কলেজ সভাপতি আবু রায়হান বকসির সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, অর্থনীতি বিভাগের অধ্যাপক বিমল চন্দ্র, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাফিয়ার রহমান, ছাত্র ফ্রন্ট রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক রোকনুজ্জামান রোকন, কলেজ সাধারণ স¤পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সবুর আলী, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সায়েম, রক্তদাতা সংগঠন বাঁধন এর সভাপতি মোত্তালিব হোসেন সোহাগ।
বক্তারা বলেন, একটা সভ্য সমাজ বিনির্মাণের কারিগর শিক্ষককে লাঞ্ছিত করার অর্থ হলো গোটা সমাজকে অপমানিত করা। পিরোজপুরে শিক্ষক লাঞ্ছনাকারী ম্যাজিস্ট্রেটসহ যারা ঘটনার সাথে যুক্ত এখনও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কোন ব্যবস্থা সরকারের পক্ষ থেকে না নেওয়া আরো অপমানের।
সমাবেশ থেকে অবিলম্বে লাঞ্ছনাকারীদের শাস্তির দাবি জানান অন্যথায় ছাত্র-শিক্ষকের মিলিত লড়াইয়ের মধ্য দিয়ে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন।

Leave A Reply

Your email address will not be published.