Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও পুলিশ লাইনস ব্যারাক থেকে নজলার রহমান নামে এক এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, পুলিশ লাইনসের ব্যারাকে একটি কক্ষ থেকে এএসআই নজলার রহমানের ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। তবে কি কারণে তিনি মৃত্যুর পথ বেছে নেন তা তদন্তের পর বলা যাবে। তিনি এএসআই হিসেবে ঠাকুরগাঁওয়ে পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

এ বিষয়ে সদর থানার ওসি (অপারেশন) সিফায়াতুল মাজদার সিফাতের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আত্মহত্যার ঘটনাটি পুলিশ তদন্ত করছে।

Leave A Reply

Your email address will not be published.