Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মহাকাশে মহাযুদ্ধ দেখার জন্য তৈরি থাকুন!

war-1অনলাইন ডেস্ক: মহাকাশে ঘিরে বেরানো মানবসৃষ্ট জঞ্জাল আগামিদিনে মহাযুদ্ধের কারণ হয়ে দেখা দিতে পারে বলে আশংকা প্রকাশ করলেন রাশিয়ার বিজ্ঞানী ভিতালি আদুশকিন। অ্যাক্টা অ্যাস্ট্রোনটিকস নামের একটি পত্রিকাতে এই আশংকার কথা জানিয়েছেন।
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ যুগের সূচনা থেকে এখনও পর্যন্ত পাঁচ হাজারের বেশি রকেট ছোঁড়া হয়েছে। ফলে গত ৬০ বছরে মানবসৃষ্ট কোটি কোটি জঞ্জালে ভরে গিয়েছে পৃথিবীর কক্ষপথ। নাসার দেওয়া হিসাবে বলা হয়েছে, পৃথিবীর কক্ষপথে প্রায় পাঁচ লক্ষ্য জঞ্জাল ঘুরছে। এগুলির কোনও কোনওটি আকারে মার্বেলের সমান বা তার চেয়ে বড়। এছাড়া, পরিধি অন্তত ১২ ইঞ্চি হবে -এমন জঞ্জাল রয়েছে প্রায় ২৩ হাজার। অন্যদিকে ক্ষুদ্র আকারেরও কোটি কোটি জঞ্জাল রয়েছে। আকারে ছোট হওয়ায় এগুলোকে চিহ্নিত করা দুস্কর হয়ে পড়েছে। এসব জঞ্জাল ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটারের বেশি বেগে মহাকাশ যানকে আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে।
জঞ্জালের আঘাতে পৃথিবীর কক্ষপথের সামরিক উপগ্রহ ক্ষতিগ্রস্ত হলে তা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। জঞ্জালের আঘাতেই সামরিক উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয়েছে তা চট করে ঝোঝার উপায় না থাকায়, এই নিয়ে উপগ্রহ পাঠানো দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির ব্যাপক অবকাশ থেকে যাচ্ছে। আর সম্ভাব্য এসব ঘটনাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত মহাযুদ্ধ লেগে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেন ভিতালি আদুশকিন।

Leave A Reply

Your email address will not be published.