Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পেশোয়ারে শিয়া মসজিদে তালেবান হামলায় নিহত ১৯

6668dd23b4604db6bb3196b54d69cb25_18আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬৫ জন। ডন অনলাইনের খবরে বলা হয়, শুক্রবার জুমার নামাজের সময় খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ারের ইমামবারগার কাছে হায়াতাবাদে ওই হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে প্রচণ্ড গোলাগুলি শুনতে পেয়েছেন স্থানীয়রা। সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতেও দেখেছেন তারা। পুলিশ জানায়, নামাজের সময় হঠাৎ করে বন্দুকধারীরা মসজিদে ঢুকেই নির্বিচারে গুলি করা শুরু করে। পরে তারা তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। ধারণা করা হচ্ছে, বোমাগুলো গ্রেনেড। পুলিশ একজন হামলাকারীকে গ্রেফতারে সমর্থ হয়েছে। একজন বন্দুকধারী তার গায়ে বাঁধা বোমা বিস্ফোরণে নিহত হয় এবং অপরজন পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়েছে।

দুই সপ্তাহ আগে শিকারপুরে বোমায় ৬১ জন নিহতের পর এটিই সবচেয়ে বড় হামলার খবর। পাকিস্তান তালেবান তেহারিক-ই-তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

Leave A Reply

Your email address will not be published.