Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রগতিশীল ছাত্র জোটের ধর্মঘট, মিছিল ও সমাবেশ

সদর প্রতিনিধি, বগুড়া:
বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী লাঞ্ছনাকারীদের গ্রেফতার, ডিএমপি অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ ও ছাত্রনেতাদের উপর হামলাকারী পুলিশের বিচার দাবিতে মঙ্গলবার প্রগতিশীল ছাত্র জোটের ডাকে বগুড়ায় ছাত্র ধর্মঘট পালিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পিকেটিং শেষে দুপুরে ছাত্র জোটের বিক্ষোভ মিছিল বের হয় শহরের রাস্তায়। মিছিল শেষে সাতমাথায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা লাঞ্ছিত হয় তখন পুলিশ কোন নিরাপত্তা দিতে পারে না। কিন্তু লাঞ্ছনাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মিছিলের উপর পুলিশ লাঠিচার্জ করতে পারে। পুলিশ যৌন নিপীড়ক ও নারী লাঞ্ছনাকারী সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ করে সমাবেশে হামলাকারী পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.