Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রধানমন্ত্রীর গাড়িবহর পেরোতেই ফুটল ককটেল

Captureমমনিজস্ব প্রতিনিধি:  রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আজ শনিবার বিকেল তিনটার দিকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।  ওই এলাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর পার হওয়ার মিনিট খানেকের মধ্যে কারওয়ান বাজারের দিকে পাতাল সড়কের (আন্ডার পাস) প্রবেশমুখের কাছে সড়কে ককটেলগুলো বিস্ফোরিত হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো সড়কজুড়েই কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্য সতর্ক অবস্থানে ছিলেন। এর মধ্যেই পাতাল সড়কের প্রবেশমুখের কাছে সড়কে পরপর অন্তত চারটি ককটেল বিস্ফোরিত হয়। ওই সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর শাহবাগের দিকে চলে যায়।  ককটেলের স্প্লিন্টারে ঘটনাস্থলে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমান আহত হয়েছেন। তাঁকে পুলিশ বহনকারী একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.