Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রস্তুত রোবেন সেমির জন্য

Arjen Robben-স্পোর্টস ডেস্ক:
বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার আরিয়ান রোবেন নিজের সুস্থতার ব্যাপারে আশাবাদী। আর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। এর আগে বুরুশিয়া মনচেনগ্ল্যাডব্যাচের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন এ ডাচ তারকা। ইনজুরির কারণে হাইভোল্টেজ কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল রোবেনকে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে পোর্তোর বিপক্ষে দুই লেগেই ছিলেন না তিনি। এদিকে প্রায় দুই সপ্তাহ পরে দলের পরবর্তী ম্যাচে মাঠে ফিরার ইঙ্গিত দিয়েছেন রোবেন। এক সাক্ষাৎকারে রোবেন বলেন, ‘ আমি গত সোমবার দলের অনুশীলনে ছিলাম। সেখানে নিজের কয়েকটি দিক উন্নতি করেছি। আর বায়ার্ন পোর্তোর বিপক্ষে দারুণ খেলে সেমিফাইনাল নিশ্চিত করেছে। সুতরাং শেষ চারের ম্যাচে আমার মাঠে নামার সুযোগ থাকছে।’

Leave A Reply

Your email address will not be published.