Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে বন্দুকযুদ্ধে আমজাদ ডাকাত নিহত

ফরিদপুর প্রতিনিধি , হারুন-অর-রশিদ ঃFaridpur Amjaed Dakat Death

ফরিদপুর শহরতলী কানাইপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ত্রিমুখী বন্দুকযুদ্ধে আমজাদ শেখ (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার গভীর রাতে পুলিশসহ দু’দল ডাকাতদের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দুইদল ডাকাতের বন্দুকযুদ্ধ শুরু হয়। পুলিশ খবর শুনে ঘটনাস্থলে গেলে সেখানে তাদের সাথেও পাল্টা গুলাগুলি হয়। গুলাগুলি মধ্যে পড়ে ডাকাত আমজাদের মৃত্যু হয় বলে পুলিশ জানায়।

পরে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে আমজাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমু্িদ্দন আহমেদ জানান, আমজাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় ১০টি ডাকাতিসহ ২টি হত্যা মামলা রয়েছে। লাশের নিকট থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কাদের গুলিতে সে নিহত হয়েছে এখনও বলাযাচ্ছে না বলে জানান পুলিশ।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন জানান, আমজাদ একজন পেশাদার ডাকাত। এলাকাবাসীর কাছে ত্রাস হিসেবে পরিচিত ছিল । সে কানাইপুর ইউনিয়নের ছনপচা গ্রামের শেখ ওহেদ আলীর ছেলে।

Leave A Reply

Your email address will not be published.