Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে বেতন বৈষম্য নিরসনের দাবীতে সংবাদ সম্মেলন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিFaridpur Health Assistant News Conference Pic

তাদের পদ মর্যাদা উন্নীতকরণের মাধ্যমে বেতন বৈষম্য নিরসনের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। নয়টি উপজেলার কর্মরত ২৪৬ জন স্বাস্থ্য সহকারীর পক্ষে শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবে সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মতিন ফকিরের সভাপতিত্বে ওই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্টেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসাদুজ্জামান।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল করিম ও মো. তোফাজ্জেল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. সাগর হোসেন উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে স্বাস্থ্য সহকারীদের পদ মর্যাদা উন্নীতকরণের মাধ্যমে বেতন বৈষম্য নিরসনের দাবী জানান। #

Leave A Reply

Your email address will not be published.