Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে র‌্যাব-৮, কর্তৃক নিখোঁজ কিশোরী উদ্ধার।

ফরিদপুর ব্যুরো , খালেদুর রহমান ঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৭ এপ্রিল ২০১৭ ইং তারিখ ১৮৩০ ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া যৌন পল্লীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান পরিচালনাকালে ১৩ দিন পূর্বে নিখোঁজ হওয়া কিশোরী ভিকটিম রহিমা আক্তার রাইমা(১৩), পিতাঃ রফিকুল ইসলাম, সাং করিমগঞ্জ, থানাঃ টাংগাইল, জেলাঃ টাংগাইলকে উক্ত পতিতা পল্লী হতে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিম এর কোন বৈধ অভিভাবক না পাওয়ায় তাকে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূণর্বাসন কেন্দ্র বায়তুল আমান, ফরিদপুরে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.