Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‌উ. কোরিয়ার বিষয়ে ধৈর্য্যের দিন শেষ : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, উত্তর কোরিয়ার বিষয়ে কৌশলগত ধৈর্য্যের যুগ শেষ হয়েছে। সোমবার দুই কোরিয়ার সীমান্তে গিয়ে পেন্স এ কথা বলেন।

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করতে সেখানে গেছেন পেন্স। রবিবার উ. কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যে দ. কোরিয়ায় পৌঁছান পেন্স। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া যৌথ সামরিক মহড়া করে, যার মাধ্যমে উ. কোরিয়ার বিপক্ষে লড়াইয়ে নিজের প্রস্তুতি দেখাতে চেয়েছে দুই পক্ষ।

কোরিয়া যুদ্ধে লড়াই করেছেন মাইক পেন্সের বাবা। সেই যুদ্ধের অস্ত্রবিরতির স্মৃতিবিজড়িত পানমুনজাম গ্রাম ঘুরে দেখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সেখানে দ. কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিও আনের পাশে দাড়িয়ে দেয়া বক্তব্যে পেন্স বলেন, উ. কোরিয়ার পূর্ববর্তী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে কৌশলগত ধৈর্য্য ধারণ করেছিল পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলো। এখন সেই যুগ শেষ। দ. কোরিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা আপনাদের শতভাগ সমর্থন দেব।

দ. কোরিয়ার প্রেসিডেন্ট হোয়াং উ. কোরিয়ার হুমকি থেকে রক্ষা করতে বিতর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতি মোতায়েন করায় ধন্যবাদ জানান। বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.