Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির প্রকৌশলী নিহত

road-accident 2ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির প্রকৌশলী কুদ্দুসুর রহমান (৫৪) নিহত হয়েছেন। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ে (এলজিইডি) প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গত কাল সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের গঙ্গাবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে বাগেরহাটের মোরেলগঞ্জ যাওয়ার পথে মহাসড়কের গঙ্গাবর্দী এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কুদ্দুসুর রহমান নিহত হন।

Leave A Reply

Your email address will not be published.