Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফাইনালে হারলেও শীর্ষে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকার ফাইনালে হারলেও র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা। র‌্যাঙ্কিংয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম, কলম্বিয়া ও নেদারল্যান্ড। এদিকে শীর্ষ ১০ এর তালিকায় প্রথমবারের মতো স্থান করে নিয়েছে ওয়েলস। এর আগের র‌্যাঙ্কিংয়ে তাদের সর্বোচ্চ অবস্থান ছিল ২১তম। স্পেন এবং ইতালিকে পিছনে ফেলে শীর্ষ দশে উঠে ফুটবলবিশ্বকে অবাক করল বেলের দেশ।  স্পেন ১১ এবং ইতালি রয়েছে ১৭তম স্থানে। ওয়েলসের ঠিক আগের স্থানে রয়েছে ইংল্যান্ড। ষষ্ঠ স্থানে ব্রাজিল, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে পর্তুগাল ও রোমানিয়া।

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং :
১. আর্জেন্টিনা
২. জার্মানি
৩. বেলজিয়াম
৪. কলম্বিয়া
৫. নেদারল্যান্ড
৬. ব্রাজিল
৭. পর্তুগাল
৮. রোমানিয়া
৯. ইংল্যান্ড
১০. ওয়েলস

Leave A Reply

Your email address will not be published.