Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সুন্দরবনে ১৩ জেলে অপহরণ

বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের ঝাপসি ও ভদ্রা এলাকা থেকে ১৩ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। বনদস্যু বাকী বিল্লাহ বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করছে বলে জানা গেছে।

জেলে-মহাজন সূত্র জানায়, সোমবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মংলা) ঝাপসী ও ভদ্রা এলাকায় জেলেরা মাছ ধরছিল। এ সময় জেলে বহরে অতর্কিত হামলা ও লুটপাট চালায় বনদস্যু বাকী বিল্লাহ বাহিনীর লোকজন। পরে দস্যুরা মুক্তিপণের দাবিতে বিভিন্ন নৌকা থেকে ১৩ জন জেলেকে অপরহণ করে বনের গহীনে নিয়ে যায়। সে সময় তারা জেলেদের মারধর করে জাল ও মাছসহ অন্যান্য মালামাল লুটে নেয়।

সোমবার দুপুরে সেখান থেকে ফিরে আসা কয়েকজন জেলে জানায়, অপহৃত জেলেদের মুক্তিপণ বাবদ প্রত্যেকের কাছে ২০ হাজার টাকা করে দাবি করেছে দস্যুরা।

পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো. সহিদুল ইসলাম বলেন, ‘জেলে অপহরণের খবর আমার জানা নেই। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এদিকে র‌্যাব ও কোস্ট গার্ডের যৌথ বাহিনী বনদস্যু শিপন বাহিনীর কাছে জিম্মি থাকা দুই জেলেকে রোববার সন্ধ্যায় সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা উদ্ধার করে।

Leave A Reply

Your email address will not be published.