Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফিরে এসে আশাবাদী গাজী

স্পোর্টস ডেস্ক:Sohag-Gazi
অবৈধ বোলিং একশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী চেন্নাইতে অনুষ্ঠিত বোলিং একশনের পরীক্ষা দেওয়ার পর পুনরায় ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার চেন্নাইতে পরীক্ষায় নামেন টাইগার দলের অন্যতম এই ঘুর্নি বোলার। ঢাকায় ফিরে এ নিয়ে গাজী বলেন, প্রথমে একটু নার্ভাস ছিলাম। কিন্তু এহসান স্যার ও অন্যান্যদের সঙ্গে কথা বলার পর এটা সহজ হয়ে গিয়েছে। কার্ডিফ আর চেন্নাইয়ের পরীক্ষা প্রায় একই রকম। এখানে কয়েক ওভার বোলিং করতে হয়েছে আমায়। তবে আগের চেয়ে নির্ভার থেকে বল করতে পেরেছি আমি। ৬০ থেকে ৭২ কিলোমিটার বেগে বল করেছি আমি, আমার ভাবনায় যা খুবই ভাল।’ গাজী বলেন, ‘আমার ধারণা আগে ২৫ ডিগ্রি কনুই ভাঙতাম আমি। তবে এবার আমার মনে হয়েছে তা ৫-৬ ডিগ্রিতে নেমে এসেছে, যা স্পিনারদের জন্য অবশ্যই দরকার।’ প্রসঙ্গত, গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে গাজীর বোলিং একশন নিয়ে প্রশ্ন ওঠে।

Leave A Reply

Your email address will not be published.