Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি: ৩ শিক্ষক গ্রেফতার

প্রশ্নপত্র ফাঁসফেসবুকে প্রশ্নপত্র জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত ৩ কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নাজমুল, হাসান ও কামরুল। তারা রাজধানীর ডেমরার গোলাম মোস্তফা মডেল কলেজের শিক্ষক।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

এর আগে ১৫ জুলাই রাজধানীর গোলাম মোস্তফা মডেল কলেজে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে প্রায় শতভাগ জিপিএ ৫ অর্জনের ঘটনায় ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে জড়িত ৬ সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

এদের মধ্যে গ্রেফতারকৃত রায়হান ওরফে ড্র্যান ব্রাউনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্রে ধরেই ০২ আগস্ট রোববার এই তিন শিক্ষককে গ্রেফতার করা হয় বলেও জানিয়েছেন পুলিশের এ মুখপাত্র।

Leave A Reply

Your email address will not be published.