Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে পালন

খাজা আহমেদ রতন, বগুড়া:

বাংলাদেশ পুলিশ কর্তব্যরত অবস্থায় নিহত সদস্যদের স্মরণে বগুড়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।
রবিবার পহেলা মার্চ সকাল ১০টায় পুলিশ লাইনন্সে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে পুলিশ লাইনন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় কর্তব্যরত অবস্থায় নিহত বগুড়া জেলার বাসিন্দা ২১ জন প্রয়াত পুলিশের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) সফিজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন- হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার শহিদ উল্লাহ, পুলিশের পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), আব্দুল জলিল পিপিএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবু সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া দায়িত্বশীল) সনাতন চক্রবর্তী, তাপস কুমার পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াছমিন, রাজিউর রহমান, জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি পুলিশ) ওসি আছলাম আলী পিপিএম, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান, ইন্সপেক্টর রেজাউল করিম রেজা প্রমুখ।


Leave A Reply

Your email address will not be published.