Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বজরঙ্গি ভাইজান হওয়ার কথা ছিলো আমিরের!

বিনোদন ডেস্ক  : বজরঙ্গী ভাইজান দেখে কেঁদেছেন বলিউডের মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খান। কিন্তু এই বজরঙ্গি ভাইজানই হতে পারতেন তিনি নিজেই। সালমানের আগে এ চরিত্রের জন্য তাকেই প্রস্তাব দেয়া হয়েছিলো।

জানা যায়, চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ বজরাঙ্গি ভাইজানের চিত্রনাট্যটি নিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মুম্বাইয়ে আমিরের কাছে আসেন। পছন্দও হয়েছিলো আমিরের। কিন্তু রাজনৈতিক ব্যপার বেশি থাকায় চিত্রনাট্য কিছুটা পরিবর্তন করতে চান আমির খান। কিন্তু বিজয়েন্দ্র তাতে রাজি না হওয়ায় সেটি ছেড়ে দেন আমির।

বিজয়েন্দ্র এই গল্প নিয়ে গিয়েছেন হৃত্বিকের কাছেও। কিন্তু হৃত্বিকের সাথে টাকা পয়সা নিয়ে বনিবনা হয়নি। তাই শেষমেশ সালমানের খানের কাছে যান। বাকিটুকু ইতিহাস।

প্রসঙ্গত, কথা বলতে অক্ষম হারিয়ে যাওয়া এক পাকিস্তানি শিশুকে তার দেশে ফিরিয়ে দিয়ে আসতে বেরিয়ে পড়ে বজরঙ্গি ভক্ত হিন্দু যুবক পবন। এটাই ছবির মূল বিষয়বস্তু।

Leave A Reply

Your email address will not be published.