Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ৩০ লাখ টাকা বিতরণ

Exif_JPEG_420

রুহুল আমিন, নবাবগঞ্জ: বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ ও গৃহ নির্মাণের জন্য ৬শ পরিবারের মাঝে ৩০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর এ দুই উপজেলার শত শত পরিবার বন্যা কবলিত ফসল ও বাড়িঘর ভেঙ্গে ধ্বংস হওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ফিরে দাঁড়াতে ইপিলিয়ান গ্রুপ বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে এ সহায়তা দিয়েছেন। এ সময় ক্ষতিগ্রস্থ প্রত্যেক ব্যক্তিকে নগদ ৫ হাজার টাকা তুলে দেন ইপিলিয়ান গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার এডমিন সিএসআর এন্ড বিজনেস ডেভেলপমেন্ট মো. রেজাউল কবির। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী, মিডিয়াকর্মী এম রুহুল আমিন প্রধান, ব্যবসায়ী হাফিজুর রহমান প্রিন্স প্রমুখ। বিতরণ শেষে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, আমার জন্ম স্থান চিলমারী। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইপিলিয়ান গ্রæপ আর্থিকভাবে সহায়তা করে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে ইপিলিয়ান গ্রুপ। বিতরণ শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.