Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশকে নিয়ে লিখলেন জাকারবার্গ

download (1)রকমারি ডেস্ক:

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রকল্প ইন্টারনেট ডট ও আরজির সহায়তায় মোবাইল অপারেটর রবি ১০ মে বাংলাদেশে চালু করেছে বিনামূল্যের ইন্টারনেট। এই ইন্টারনেট সুবিধা চালু করা প্রসঙ্গে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ১২ মে রাত ৩ টা ২০ মিনিটে ফেসবুকে একটি পোস্ট করেছেন। মার্ক জাকারবার্গ তার পোস্টে লিখেছেন, ‘আমরা সম্প্রতি বাংলাদেশে রবি নেটওয়ার্কে ইন্টারনেট ডট অর্গ চালু করেছি। পৃথিবীকে সংযুক্ত করার জন্য এটি আরেকটি পদক্ষেপ। বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটিরও বেশি কিন্তু এখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ শতাংশেরও কম। গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন ইন্টারনেট সংযোগের আওতায় রয়েছে, ফলে কমপক্ষে একজন দারিদ্রের কবল মুক্ত হতে পেরেছেন। এর কারণ হচ্ছে ইন্টারনেট সংযোগ থাকলে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য তথ্য ও গুরুত্বপূর্ণ যোগাযোগ করা সম্ভব হয়।’ জাকারবার্গ তার পোস্টে লেখেন, ‘বাংলাদেশের এক কোটিরও বেশি মানুষকে এবং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে ইন্টারনেট সুবিধার আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।’ জাকারবার্গের স্ট্যাটাসের সঙ্গে তিনি একটি ছবিও জুড়ে দিয়েছেন। ছবিটি জয়িতা নামের একজন নারী ফটোসাংবাদিকের। ছবিটির প্রসঙ্গে জাকারবার্গ লিখেছেন, ‘এটি জয়িতার ছবি। তিনি বাংলাদেশের একজন সাংবাদিক। যিনি মোবাইল ফোন ব্যবহার করে চাকরির হালনাগাদ তথ্য সংগ্রহ করেন এবং তার সংবাদের অ্যাসাইনমেন্ট নেন। জাকারবার্গ তার পোস্টটি ফেসবুকের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের মেনলো পার্ক থেকে করেছেন। এই পর্যন্ত তার পোস্টটিতে ৫৪ হাজারেও বেশি লাইক, ৪ হাজার ৬৯৮টি মন্তব্য এবং ৪ হাজার ৩১৪ টি শেয়ার হয়েছে। মন্তব্যকারীদের বেশির ভাগই বাংলাদেশের নাগরিক। তারা বাংলাদেশে বিনামূল্যে ইন্টারনেট চালু করায় জাকারবার্গ কে ধন্যবাদ জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.