Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাঘায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঘা প্রতিনিধি, ফরিদপুর:
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে মোটরসাইকেল ও অটোবাইকের সাথে পিষ্ট হয়ে একজন পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার মনিগ্রাম দক্ষিণ পাড়া এলাকার হারাণ প্রামাণিকের ছেলে ইনছার আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকাল সাড়ে ৩ টার সময় নিহত ইনছার আলী মনিগ্রাম বাজারে কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলেন, এমন সময় মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্ব মোড়ে পশ্চিম দিক থেকে একজন মোটরসাইকেল আরোহী দ্রুতবেগে এসে তাকে ধাক্কা দিয়ে পাকা রাস্তার উপর ফেলে দেয়। পরক্ষণেই পূর্ব দিক অর্থাৎ বাঘা হতে আসা একটি অটো বাইক তাকে চাকায় পিষ্ট করে ফেলে। সঙ্গে সঙ্গে বাজারের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় বাঘা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলচালক মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ এসে মোটরসাইকেল ও অটো বাইকটি থানায় নিয়ে যায়। এর আগে বাঘা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে মিলিক বাঘা গ্রামের মারুফ নামের এক মোটর সাইকেল আরোহীর ধাক্কায় আহত হয় বাঘা গ্রামের আশরাফুল ইসলাম। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেল ও অটোবাইকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে মোটর সাইকেলচালক পলাতক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.