Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাবা হারালেন কিংবদন্তি ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক : বাবা হারালেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ম্যারাডোনার বাবা ডন দিয়েগো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

দীর্ঘদিন ধরে হার্ট ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ম্যারাডোনার বাবা ডন দিয়েগো। গত ২ জুন তাকে বুয়েন্স এইরেসের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

ওই সময় থেকে বাবার পাশেই ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার ম্যারাডোনা। বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেলেন ডন দিয়েগো। এর আগে ২০১১ সালে মারা যান ম্যারাডোনার মা টোটা।

Leave A Reply

Your email address will not be published.