Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিএনপি ধ্বংসের দ্বারপ্রান্তে: এরশাদ

file (13)

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘এক সময় বিএনপি ও তার দোসররা জাপাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আজ তারা নিজেরাই ধ্বংসের দ্বারপ্রান্তে।’
 মঙ্গলবার তার বনানী কার্যালয়ে বরগুনার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রাক্তণ এমপি জাফরুল হাসান ফরহাদের জাপায় যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 এরশাদ বলেন, ‘দেশের মানুষ এখন জাপাকে চায়। আগামীতে আরও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব জাপায় যোগ দেবেন।’
সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘যে দেশে মায়ের পেটের শিশু নিরাপদ নয়, সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে কীভাবে? যেভাবে দেশে নারী-শিশুকে নির্যাতন ও হত্যা করা হচ্ছে, তা কারও কাছে কাম্য হতে পারে না। জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।’
বাংলাদেশেরপত্র/এডিপি/এ

Leave A Reply

Your email address will not be published.