Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিরামপুরে মহান মে দিবস পালিত

রায়হান কবির চপল, দিনাজপুর দক্ষিণ: শ্রমিক ঐক্য জিন্দাবাদ, মহান মে দিবস অমর হোক। ‘দুনিয়ার মজদুর এক হও’ এই স্লোগানে দিনাজপুরের বিরামপুরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক মে দিবস।

এ উপলক্ষে সোমবার পৌরশহরের ঢাকা মোড় চত্ত¡র হতে একটি বিশাল র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে আসে এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, বিরামপুর পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান আল মাসউদ, থানা অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, বিরামপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নর সভাপতি এমদাদুল হক প্রমুখ।
এতে মটর পরিবহন শ্রমিক, দোকান কর্মচারী শ্রমিক, রিক্সা ভ্যান শ্রমিক, নির্মাণ শ্রমিক সহ বিরামপুরের সকল স্তরের শ্রমিক ইউনিয়নের শ্রমিকগন অংশগ্রহন করেন।

Leave A Reply

Your email address will not be published.