বিশাল রূপালী পর্দা ছোটপর্দায়
বিনোদন ডেস্ক:
গ্রামের একমাত্র সিনেমা হল ‘ঝলক’ ভেঙে মার্কেট করা হবে। খবরটা শুনে মন ভারাক্রান্ত হয় মোবারক হোসেনের। সিনেমা আর সিনেমা হল নিয়ে তার ছিল ব্যাপক আগ্রহ। আর এই সিনেমাকে ঘিরে রয়েছে তার অনেক স্মৃতি। সেগুলোই মনের পর্দায় ভেসে ওঠে। এমনই কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বিশাল রূপালী পর্দা’। গৌতম কৈরীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মৌসুমী নাগ, নওশাবা প্রমুখ। নাটকটি নিয়ে শতাব্দি ওয়াদুদ বলেন, ‘অনেক আগে করেছি কাজটি। এখানে আমার চরিত্রের নাম মোবারক। তবে কাজটি দর্শকরা পছন্দ করবে বলে আশা করছি।’ ১৪ মে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।