Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বুলেটের জবাব বুলেট দিয়েই দেবে ভারত: রাজনাথ

rajnath singভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি গুলি চলতেই থাকে তাহলে তার দেশ জবাব দিতে মোটেই দ্বিধা করবে না। সরাসরি কোনো দেশের নাম না নিলেও পাকিস্তানকে উদ্দেশ করে তিনি এ বক্তব্য দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

রাজনাথ সিং বলেছেন, “ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং কাউকে বিরক্ত না করার নীতি মেনে চলবে। তবে কেউ যদি প্রথমে আমাদের দিকে গুলি চালায় তাহলে বিনা হিসাবে পাল্টা গুলি চালাব।”

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াদিল্লি কাশ্মির নিয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে তবে সে আলোচনা শুধু আযাদ কাশ্মির নিয়ে সীমাবদ্ধ থাকবে।

রাজনাথ সিং বলেন, “পাকিস্তানের রেঞ্জার্সের সঙ্গে বৈঠকে আমি পরিষ্কার করে বলেছি যে, কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এরপরও যদি পাকিস্তান কাশ্মির নিয়ে কথা বলতে চায় তাহলে তা হবে শুধুমাত্র পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মির নিয়ে।”

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.