Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোলে রাজস্ব সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

benapole customs picture

বেনাপোল সংবাদদাতা : জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে বুধবার বিকালে বেনাপোল কাস্টম ক্লাবে সরকারী বেসরকারী কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে রাজস্ব সংলাপ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোল কাষ্টমস কমিশনার এএফএম আব্দুল্লাহ খানের সভাপতিত্বে সংলাপ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভ্যান্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ দক্ষিন-পশ্চিমাজ্ঞলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ শহিদুল ইসলাম,খুলনা বিভাগীয় পুলিশের এডিশনাল ডিআইজি একরামুল হাবিব, যশোর কাষ্টম’র ভ্যাট কমিশনার মোহাম্মদ জামাল হোসেন ও জেলা প্রশাসক ড. হুমায়ন কবির।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারন সসম্পাদক এমদাদুর হক লতা, আলহাজ্ব নুরুজ্জামান, শামছুর রহমান, খায়রুজ্জামান মধু প্রমুখ।সংলাপে উপস্থিত সকল কর্মকর্তা ও ব্যবসায়ীরা উন্মুক্ত আলোচনায় দেশকে এগিয়ে নিতে রাজস্ব আহরনের বিভিন্ন দিক সহ বেনাপোল কাষ্টমস ও বন্দরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় ব্যবসায়ীরা কাষ্টমস ও বিজিবি কর্তৃক হয়রানী বন্ধের আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.