Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোল বন্দরে আনসার বাহিনীর অভিযান চোরাই পণ্য সহ আটক ১

SAM_5582 copy

বেনাপোল প্রতিনিধি:  বেনাপোল বন্দরের ১৪ নং শেড থেকে প্যান্টের কাপড় পাচার করে নিয়ে যাওয়ার সময় বুধবার দুপুরে রফিকুল ইসলাম (৩০)নামে এক চোর সদস্যকে হাতে নাতে আটক করেছে বন্দরে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা।

বেনাপোল আনসার বাহিনীর কমান্ডার পিসি হাবিবুর রহমান জানান,আনসার সদস্যরা নাসির উদ্দিনের মাধ্যমে জানতে পারি বন্দরের ১৪ নং শেড থেকে বিপুল পরিমান প্যান্টের পিস পাচার হবে।এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দরের পাশে অভিযান চালিয়ে এক বোঝা প্যান্টের পিস সহ শার্শা থানার যাদবপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রফিকুল ইসলামকে আটক করা হয়।আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।বেনাপোল পোর্ট থানার এসআই মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন আনসার সদস্যদের হাতে আটক রফিকুলের বিরুদ্ধে মামলা হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.