Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেনাপোল বিদেশী পিস্তলসহ যুবক আটক

Benapole Picture 16কামাল হোসেন, বেনাপোল: বেনাপোল পোর্ট থানার পুলিশ বুহস্পতিবার সকালে পৌর সভার এলাকার ভবারবের গ্রামে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তলসহ লিটন (৩৫)নামে এক যুবক আটক করেছে।সে বেনাপোল পৌর সভার ভবারবের গ্রামের ইসমাইলের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ অপৃর্ব হাসান জানান,গোপন সংবাদে জানতে পারি ভবারবের গ্রামের ইসমাইলে ছেলে লিটন তার বাড়িতে অস্ত্র কেনাবেছা করছে। এসময় তার বাড়ি অভিযান চালালে সে পালানোর চেষ্টা করলে তাকে একটি পিস্তল সহ হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএআই মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.