Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেনাপোল সীমান্তে ৩০ কেজি গাঁজা উদ্ধার

uddhar picবেনাপোল প্রতিনিধি, যশোর:
২৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে সোমবার ভোরে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
২৬ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আয়ুব আলী জানান, ভারত থেকে চোরাচালানীরা মাদকের একটি চালান নিয়ে সীমান্তপথে রঘুনাথপুর মাঠে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে ওই মাঠের চারপাশে অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা গাঁজাভর্তি কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
২৬ বিজিবি সিও লে. কর্নেল জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.