বেরোবিতে এআইএস বিভাগের ৩য় ব্যাচের র্যাগ ডে পালন
তপন কুমার রায়, বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৩য় ব্যাচের র্যাগ ডে উপলক্ষে দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি আজ প্রথম দিন অতিবাহিত করল শিক্ষার্থীরা।
র্যাগ ডে পালন উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচির আজ সোমবার সকাল ১১ টায় শিক্ষক-শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য র্রালীর মাধ্যমে প্রথম দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর ক্রমানয়ে কেক কাটা,খেলাধূলা এবং বিকাল ৩ টায় একটি সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ব্যবসায় অনুষদের ডিন মোঃ মতিউর রহমান ও বিশেষ অতিথি হিসাবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের বিভাগীয় প্রধান আপেল মাহমুদ,তৃতীয় ব্যাচের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ শাহীনুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টায় আবারো একটি র্যানলীর মাধ্যমে বিভিন্ন কর্মসূচির শুরু হবে। র্যা লী শেষে আলোচনা সভা ও সবশেষে বিকাল ৩ টা থেকে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে র্যােগ ডে পালনের সমাপ্তি ঘটবে।
