বেরোবিতে ছাত্রীকে যৌন হয়রানি মামলার প্রধান আসামী গ্রেফতার
তপন কুমার রায়,বেরোবি সংবাদদাতাঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা আশার যৌন হয়রানি এবং হামলার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী শাওন আহমেদ শুভকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট)১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রধান আসামী শাওন আহমেদ শুভকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী।
উল্লেখ্য যে,যৌন হয়রানী ও হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির, সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম জয়, সমাজকল্যান বিষয়ক সম্পাদক শাওন আহমেদ শুভ (১ নং আসামী),ছাত্রলীগ কর্মী আদনাদ ও শামীমের নাম উল্লেখ্য করে গত মঙ্গলবার রংপুর কোতোয়ালী থানায় মামলা দাযের করে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা আশা।
বাংলাদেশেরপত্র/এডি/আর