Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভরসা খুঁজবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
দুপুরে থেকেই গোমড়া মুখের কালো আকাশ আর হঠাৎ হঠাৎ তীব্র বাতাস ইঙ্গিৎ দিচ্ছিলো বৈশাখী ঝড়ের। শেষমেশ প্রকৃতিতে সেই ঝড়ের দেখা না মিললেও শেষ বিকেলের এক আকস্মিক তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে প্রথম ইনিংসের বাংলাদেশ দলের ব্যাটিং। মাত্র ১০৭ রানেই সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক মুশফিকসহ টপ অর্ডারের ৫ ব্যাটসম্যান। ফলোঅন বাঁচাতেই এখনো প্রয়োজন ২৫১ রান। খুলনার প্রথম টেস্টে এমন পিছিয়ে পড়া থাকা অবস্থান থেকে পাল্টা আক্রমণে প্রতিরোধ গড়েছিলেন তামিম ও ইমরুল। মিরপুর টেস্ট বাঁচাতে হলে তার চেয়েও বড় কোন ঘুরে দাঁড়ানোর গল্প রচনা করতে হবে বাংলাদেশকে। এ ব্যাপারে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমরুল বলেন, ‘প্রথম ইনিংসে আমাদের টপ অর্ডার ব্যর্থ হলেও এখনো দ্বিতীয় ইনিংস বাকি আছে। পিছিয়ে থাকা অবস্থাতেও গত ম্যাচে আমরা ভাল একটা অবস্থানে গিয়েছিলাম। এখানেও যদি আমরা দ্বিতীয় ইনিংসে ভাল কিছু করতে পারি তবে সেটা হবে আগের চেয়েও বড় কিছু।’ গত ম্যাচে তার আর তামিমের মতো এ ম্যাচে ইমরুল আস্থা রাখতে চান সাকিব আল হাসান ও সৌম্য সরকারের উপর, ‘এ ধরনের বাজে অবস্থান থেকে গত ম্যাচে আমাদের দুইজনের কারণে আমরা ম্যাচে ফিরেছিলাম। সাকিব এখনো উইকেটে আছে, এর সাথে সৌম্য যোগ দেবে। সাকিব অনেক বড় মাপের খেলোয়াড়। সে আর সৌম্য মিলে যদি ভাল একটা পার্টনারশিপ করতে পারে তবে হয়তো আমরা ঘুরে দাঁড়াতে পারবো।’ এই সিরিজে বল হাতে তেমন কিছুই করতে পারেননি সাকিব। সেই ব্যর্থতা যদি সাকিব ব্যাট হাতে পুষিয়ে দেন তবে অকূল পাথারেও নতুন দিকের দিশা পেতে পারে বাংলাদেশ দল। লক্ষ্য আপাতত ফলোঅন এড়ানো। সাকিব কি পারবেন শক্ত হাতে হাল ধরে বাংলাদেশ দলকে তীরে ভেড়াতে?


Leave A Reply

Your email address will not be published.