ভাংগায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে শ্রমিকের মৃত্যু
মোঃ রবিউল ইসলাম ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রাজ মিস্ত্রী রুমন শেখ (১৮) গত বৃস্পতিবার সন্ধায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। সে উক্ত উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ পাড় দাড়িয়ার মাঠ ডাবলু শেখের ছেলে ।
জানা যায় দাড়িয়ার মাঠ কলেজ পাড় আবুল কাসেম মুন্সীর ছেলে শওকত হোসেনের বাসায় রাজমিস্ত্রী রুমন শেখ নির্মানধীন বিল্ডিং এর ২য় তলায় গ্রিলের জানালা লাগাতে গেলে রুমের মধ্যে বিদ্যুৎতের তার থাকায় জানালার গ্রিল বিদ্যুৎতের তারের উপরে পরলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলে মারা যায়।
এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ উপপরিদর্শক মিরাজ হোসেন জানান রুমনের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে লাশ ময়না তদন্তর জন্য ফরিদপুর মর্গে পাঠান হয়েছে।