Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রবিউল ইসলাম ভাংগা প্রতিনিধিঃ atok
গত শুক্রবার ফরিদপুর জেলার ভাংগা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের ইউনিয়ন পরিষদের পিছনে মাদক ব্যবসায়ী হামজালা মাতুব্বর (১৯) কে গ্রেফতার করে ভাংগা থানার পুলিশ। এসময় তার কাছে ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। সে সদরপুর উপজেলার বাররহাট গ্রামের ছিদ্দিক মাতুব্বরের ছেলে।
ভাংগা থানার পুলিশ পরিদর্শক মোঃ আবুল বসার জানান হামজালা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Leave A Reply

Your email address will not be published.