Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় ভ্রাম্যমান আয়কর মেলার আয়োজন

মোঃ রবিউল ইসলাম ভাংগা,ফরিদপুর প্রতিনিধিঃm
ভাঙ্গা উপজেলায় ভ্রাম্যমান আয়কর মেলার আয়োজন কারা হয়েছে। শনিবার সকালে উপজেলা চত্বরে এ আয়কর মেলা বসে।ফরিদপুরের সার্কেল ৫৯ এর উপ-কর কমিশনার মোঃ সাজ্জাত আলী চৌধুরীর নেতৃত্ব সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত এ আয়কর- মেলা চলে। এ বিষয়ে সাজ্জাত আলী চৌধুরী জানান, ভাঙ্গা উপজেলায় বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আয়করের কথা শুনলে অনেকে ভয়-ভীতি মনে করে। আমরা মূলত করবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষে আজ আমাদের এই ভ্রম্যমান আয়কর মেলার আয়োজন। সহজে যেন ব্যবসায়ীরা আয়কর দিতে পারে সে লক্ষে বছরে ৭দিন ভ্রাম্যমান আয়কর মেলার আয়োজন করি। সরকারের বিভিন্ন প্রচার থেকে মেলায় আশানুরুপ সাড়া পেয়েছি। এ ব্যাপারে ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি বলেন, ভ্রম্যমান আযকর মেলায় আমরা ব্যবসায়ীরা সহজে কর দিতে পারছি,কোথাও যাওয়া লাগেনা।

Leave A Reply

Your email address will not be published.