ভাঙ্গায় যাত্রানুষ্ঠানকে কেন্দ্র করে চরম উত্তেজনা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, রবিউল/মাসুম ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়ায় যাত্রানুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবার আগে এই যাত্রানুষ্ঠান সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষের রুপ নিতে পারে মর্মে এলাকাসূত্রে জানা গেছে।
এ বিষয়ে পুলিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: সিদ্দিক আকন্দ ও বিদ্যালয়ের সাধারন ছাত্র/ছাত্রীগন যাত্রানুষ্ঠান বন্ধ করার জন্য উপজেলা চেয়ারম্যান মো: শাহাদাৎ হোসেন, নির্বাহী অফিসার মো: আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান ও অনলাইন প্রেসক্লাবকে লিখিতভাবে জানায়।
আবেদনে আসন্ন এসএসসি পরীক্ষার সময়ে যাত্রানুষ্ঠান বন্ধে কার্যকরি পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়।