Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় জাপা’র সম্পাদকসহ কয়েক হাজার নেতাকর্মী আ.লীগে যোগদান

MAH03060_20160119153133জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক নূরল আমিন,জাপানেতা ও টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন সহ জাতীয় পার্টির, বিএনপি ও জামায়াত সহ কয়েক হাজার নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেছেন। গত সোমবার (১৮ জানুয়ারী) রাতে হাতীবান্ধা এস,এস,হাইস্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও প্রার্থমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। এতে আরোও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল। জনসভায় উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক নূরল আমিন, জাপার জেলা সদস্য ও টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেনের নেতৃত্বে জাতীয় পার্টি, জামায়াত ও বিএনপি’র কয়েক হাজার নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

 

Leave A Reply

Your email address will not be published.