Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতকে ৩০৮ রানের টার্গেট দিলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক: মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৩০৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ; একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

দু’ বল বাকি থাকতে অল আউট হয় বাংলাদেশ। ১৮ বলে ২১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ক্যাপ্টেন মাশরাফি। এ ম্যাচে সাকিব আল হাসান তার ওয়ানডে ক্যারিয়ারের ২৯ তম অর্ধশতক করেন। ৬৮ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাকিব। বৃষ্টির পর শুরু হওয়া খেলায় দ্রুতই তিন উইকেট পতনের পর টাইগারদের ব্যাটিংয়ের হালও ধরেন তিনি।

এর আগে একদিনের ক্রিকেটে ক্যারিয়ারের ৩০ তম অর্ধশতক পূর্ণ করে তামিম ইকবাল ফিরে যান ৬২ বলে ৬০ করে। অশ্বিনের বলে রোহিত শর্মার তালুবন্দি হওয়ার আগে ৭ চার ও এক ছয়ে সাজানো অসাধারণ একটি ইনিংস খেলেন তামিম।

উদ্বোধনী জুটিতে সৌম্য সরকারের সঙ্গে নেমে ঝড়ো সূচনা এনে দেন তামিম ইকবাল। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত পূর্ণ করে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হন সৌম্য। ৪০ বলে ৫৪ রানের মারকুটে ইনিংস তার।

অভিষিক্ত মুস্তাফিজসহ চার পেসার নিয়ে খেলতে নামলেও টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। মুস্তাফিজ ছাড়াও এদিন বাংলাদেশের পক্ষে লিটন দাসের অভিষেক হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.