ভারতের অন্ধ্র প্রদেশে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ২৭
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্র প্রদেশের রাজাহমুন্ড্রি জেলায় ধর্মীয় উৎসব পুশকারালুতে পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আহত অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নদী পূজা উপলক্ষে প্রতি ১৪৪ বছর পরপর পুশকারালু উৎসব হয়ে থাকে। মঙ্গলবার ১২ দিনব্যাপী বহু আকাঙ্ক্ষিত এই উৎসব শুরুর দিনেই হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত হয়েছেন ছয় পূণ্যার্থী। এর মধ্যে চারজন নারী।
হিন্দুরা ১২টি নদীকে পবিত্র মনে করে তাদের উদ্দেশে পূজা দেয়। এ উপলক্ষে উৎসবও হয় ১২ দিন। অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা প্রদেশে এই উৎসব হয়। ১৪৪ বছর পরপর হলেও প্রতি ১২ বছর পর একবার ছোট পরিসরে নদী পূজা হয়ে থাকে। এবারের পূজা ১৪৪ বছর পরের বড় পূজা। যে কারণে হাজার হাজার পূণ্যার্থী এবার নদী পূজায় অংশ নিয়েছে।
নদীতে স্নান করার মধ্য দিয়ে পূজা শুরু হয়। মঙ্গলবার সকালে অন্ধ্র প্রদেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও নদীতে স্নান করেন। এরপর হাজার হাজার পূণ্যার্থী নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় পদদলিত হয়ে ওই ২৭ জন নিহত হয়।
সূত্র : এনডিটিভিঅনলাইন